×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার বলেছেন, বৈশ্বিক সংকটের মধ্যে জনগণের অসহায়ত্বের সুযোগে যেসব মুনাফাখোর কালোবাজারী বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
আজ রাজধানীর মিরপুর-১০ এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কামাল আহমেদ মজুমদার বলেন, বিশেষ কমিশন গঠনের মাধ্যমে পঁচাত্তরের ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকান্ডের মূল হোতা মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানী গোয়েন্দা সংস্থার এজেন্ট জিয়াউর রহমানের মরনোত্তর বিচারসহ নেপথ্যের কুশীলবদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে, দেশের স্বাধীনতাসহ কল্যাণকর সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। জনগণের শক্তিতে বলীয়ান আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনও বিএনপি-জামাতের হুমকি-ধামকিতে ভয় পায় না। দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা সর্বদা প্রস্তুত রয়েছে।
কামাল আহমেদ মজুমদার প্রধান অতিথি হিসেবে তিন শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ১০ কেজি চাউলসহ খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন।  এর আগে তিনি  বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ গ্রহন করেন।
৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. মইজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat