×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিযোগ করে বলেছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে।
তিনি বলেন,  ‘তেলের দাম যে পরিমাণ বাড়ানো হয়েছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম সেই তুলনায় অনেক বেশি নেওয়ার সুযোগ নিচ্ছেন।’
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিষয়ে টিআইবি প্রকাশিত রিপোর্টের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ¦ালানি তেলের দাম যা বাড়ানো হয়েছে, তাতে কেজিতে চালের দাম বড় জোর ৫০ পয়সা বাড়তে পারে। কিন্তু ৪ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর কোন যুক্তি থাকতে পারে না। তার মানে কেউ কেউ অতি মুনাফার সুযোগটা নিচ্ছে। আবার কেউ কেউ পণ্য পরিবহন খরচ বাড়ানোরও সুযোগ নিচ্ছে। তবে এসব অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের কারনে মানুষ কষ্টে আছে সেটা আমরা স্বীকার করি। এজন্য পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ইতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে। আগামী দু’এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে অনিয়ম হয়নি দাবি করে তিনি বলেন, কার্ড বিতরণে অনিয়ম হয়েছে বলে টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে-সেটি যথাযথ তথ্যের ভিত্তিতে করা হয়নি। তিনি জানান, ১ কোটি ডিজিটাল ফ্যামিলি কার্ডের প্রায় ৯৫ শতাংশই ইতোমধ্যে সুবিধাভোগিরা পেয়ে গেছেন। বাকী ৫ শতাংশ দ্রুত বিতরণ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat