×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামরিক জান্তা আদালতে সু চি’কে ছয় বছরের কারাদন্ড

মিয়ানমারের সামরিক জান্তার একটি আদালত সোমবার অং সান সু চি’কে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদন্ড দিয়েছে। মামলার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এতে করে ক্ষমতাচ্যুত নেতার কারাবাসের সময়কাল ১৭ বছরে দাঁড়ালো। খবর এফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গণতন্ত্রের সংক্ষিপ্ত সময়ের অবসান ঘটিয়ে গত বছরের ১ ফেব্রুয়ারি জেনারেলদের এক অভ্যুত্থানে তার সরকারের পতনের পর, সর্বশেষ ৭৭ বছর বয়সী সু চি’কে আটক করা হয়। এরপর থেকে তিনি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনী জালিয়াতি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সব ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে, তাকে কয়েক দশক জেলে থাকতে হবে।

মিডিয়ার সাথে কথা বলার অনুমোদন না থাকায়, নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, সু চিকে “চারটি দুর্নীতিবিরোধী অভিযোগে ছয় বছরের কারাদন্ড” দেওয়া হয়েছে। সূত্রটি  আরো জানায়, তিনি সুস্বাস্থ্য নিয়ে উপস্থিত ছিলেন এবং তার সর্বশেষ সাজার পরে তিনি কোনো বিবৃতি দেননি। মন্তব্যের জন্য কোনো জান্তা মুখপাত্রের সাথে যোগাযোগ করা যায়নি। নোবেল বিজয়ী সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি,  কোভিড -১৯ নিয়ম লঙ্ঘন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য ১১ বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছেন।

সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত থাকা নিষিদ্ধ করা হয়েছে এবং সু চি’র আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষিদ্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat