×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
তিনি বলেন, ‘খুনিরা সেদিন ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। তারা জানে না- বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’ 
আজ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএনসিসি মেয়র। 
এসময় বঙ্গবন্ধুর যেসব খুনিরা এখনও বিভিন্ন দেশে বসবাস করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এবং খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি।
কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘বিদেশে পলাতক খুনিরা ছাড়াও যারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস্যভাবে হত্যার পেছনের কুশিলব, তাদেরও আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।’
তিনি বলেন, ‘ইতিহাসের নির্মম ঘটনা ঘটেছে ১৫ আগস্ট রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরে। সেই বর্বর ঘটনা থেকে শিশু রাসেলও রেহাই পায়নি। কী দোষ ছিল সেই শিশুটির? তারা জাতির পিতাসহ তাঁর পরিবারের সবাইকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তার দুই কন্যা দেশের বাইরে থাকার কারণে বেঁচে যান। বঙ্গবন্ধুর সেই কন্যাদের একজন আজ দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ- তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী ও পরিকল্পনাকারী একজনও যেনো রেহাই না পায়।’
বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র মোঃ আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের সাথে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat