×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগী লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে মিটারগেজ লাইন দিয়ে ময়মনসিংহের দিকে একটি ট্রেন ছেড়ে গেছে। তবে ব্রডগেজ লাইন চালু হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দীর্ঘ সময় উদ্ধার কাজ শেষে সকাল ৮টা ২০ মিনিটের  দিকে দুর্ঘটনাকবলিত বগীগুলো লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে ট্রেনের বগী উল্টে যাওয়ার ঘটনায় ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগী লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ১১ ঘণ্টা পর মিটারগেজ লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এ রুটে ব্রডগেজ লাইনে ট্রেন চলে। লাইন চালু হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat