×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিখা প্রজ্জ্বলিত রাখার প্রত্যয়ে ১৫ আগস্টের প্রথম প্রহরে  গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
সোমবার রাত ১২ টা ১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের পর  ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে চক্ষু হাসপাতালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত  বার্ষিকী ও জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানানো হয়। এরপর ফাতহাপাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী, উপপরিচালক ডা.একেএম আনওয়ারুল রউফ, সহকারী পরিচালক ডা. মোঃ আবুল কালাম আজাদ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, বঙ্গবন্ধু তাঁর প্রাণের বিনিময়ে জাতির মনের মধ্যে শিখা জ¦ালিয়েছেন। আমরা সেই শিখ প্রজ্জ্বলিত রাখতে চাই। এ প্রত্যয়ে আমরা  গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে ১৫ আগস্টের প্রথম প্রহরে এ আযোজন করেছি।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের কর্মীরা দেশের অন্তত ৩২ জেলার মানুষের অন্ধত্ব মোচনে কাজ করছে। আমরা দেশের বিশাল জনগোষ্ঠীর চোখের আলো ফিরিয়ে দিতে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat