×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বেদী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর একিউএম মাহবুব। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মেনাজাতে অংশ নেবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়রে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবসের আলোচনাসভা।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat