×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজি-প্রতারণার মামলায় ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ‘ নামের একটি ভুঁইফোড় সংগঠনের সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। 
বৃহস্পতিবার কামরাঙ্গীরচর থানার নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি  নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, বুধবার মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। এদিন দর্জি মনির আদালতে হাজির হয়নি। বিচারক বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জশিট দেখিলাম বলে স্বাক্ষর করে মামলার বদলির আদেশ দেন। এছাড়া দন্ডবিধি আইনের মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে দর্জি মনির আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরআগে ২০২১ সালের ৩ আগস্ট চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি মনিরের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ ক্ষমতা ও দন্ডবিধি আইনে পৃথক দু’টি  অভিযোগপত্র দাখিল করেন। 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছোট একটি দর্জির দোকানে কাজ করতেন মনির। হঠাৎ করে নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। ফেসবুকে যুক্ত হন একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে। পরে নিজের নামের সঙ্গে যোগ করেন বিভিন্ন রাজনৈতিক পদবি। নিজেকে পরিচয় দিতেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এমডি হিসেবে। 
প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সঙ্গে নিজের ছবি বসিয়ে নিজেকে জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করতেন তিনি। 
তিনি ও তার সহযোগিরা ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেন। ২০২১ সালের ৩০ জুলাই দুপুর আড়াইটার দিকে কামরাঙ্গীরচর থানার মাদবর বাজারের ৫৭ নম্বর ওয়ার্ডে মনির তার সংগঠনে পদ দেওয়া ও বড় বড় নেতাদের সঙ্গে সুসম্পর্ক করিয়ে দেওয়ার নামে ইসমাইল হোসেনের কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করেন। 
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, মনির ফেসবুকে নিজেকে ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রচার করে এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat