×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পিতভাবে কুমিল্লা, নায়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামের পূজামন্ডপে হামলা ভাংচুর এবং হিন্দু ধর্মালম্বীদের নির্মমভাবে হত্যার বিচার দাবি করেছে জন্মাষ্টামী উদযাপন পরিষদ বাংলাদেশ।
একই সাথে নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারের শিক্ষককে পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ এসব দাবি জানানো হয়। একই সাথে আগামী ১৯ আগস্ট জন্মাষ্টামী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়। 
সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন পরিষদের সভাপতি সুকুমা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, ঢাকা মহানগর আহ্বায়ক এডভোকেট এ কে সিকদার, সদস্য সচিব রথীন্দ্র নাথ ভট্টাচার্য, গুলশান বনানী পূজা উদযাপন ফাউন্ডেশনের সভাপতি পান্না লাল দত্ত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ সেনগুপ্ত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat