×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৮ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৯ দশমিক ৫২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।  
জেলা সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর ছয় ল্যাবরেটরিতে ৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন ৮ জন ভাইরাস বাহকের মধ্যে শহরের বাসিন্দা ৬ জন ও দুই উপজেলার ৩১ জন। হাটজাজারী ও বাঁশখালী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। এ যাবত জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৮ হাজার ৬৪০ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৭৮৪ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৭৬ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৯ নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের দুইজন করে ৪ জন আক্রান্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন পজিটিভ শনাক্ত হন। এপিক হেলথ কেয়ারে ২২টি নমুনা পরীক্ষায় শহরের ৩ জন ভাইরাসবাহক শনাক্ত হয়েছেন। এছাড়া, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১ জন ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat