×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ৬ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৯টায় উপজেলার মাতাজী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার রাইগাঁ গ্রামের শ্রী অমল মহন্তের ছেলে শ্রী উজ্জল মহন্ত (২৪), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা(৩২), হরিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান(৩২), রাইগাঁ গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন(২৬), কৃষ্ণপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০), দশ খিরশিন গ্রামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী(২৫)। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ৮টা হতে ৯টা পর্যন্ত মহাদেবপুরের মাতাজী হাট এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই ৬ জনকে আটক করা হয়। এ সময় সিপিইউ ৬টি, হার্ড ডিক্স ৯টি, মনিটর ৬টি, মাউস ৬টি, বিভিন্ন ক্যাবল ৬টি, কী-বোর্ড ৬টি সহ বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat