×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব এবং সব সময়ই অসহায় মানুষের পাশে থাকে। গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়া বর্তমান সরকারের একটি যুগান্তকারী কাজ।
আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ’ এফআইভিডিবি’র মিলনায়তন হলে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
মন্ত্রী বলেন, ‘দেশের সর্বত্রই আমরা নিরাপদ পানির ব্যবস্থা করেছি। ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পানি পৌছে দেয়া হবে। শেখ হাসিনার সরকারের আরেকটি যুগান্তকারী কাজ হল যারা ভূমিহীন, গৃহহীন তাদের ঘর তৈরী করে দেয়া। আমার জীবনে আমি এর চেয়ে ভালো কাজ দেখিনি।’
তিনি বলেন, গরীব, দুখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনবাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সরকার যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরণের ভাতার মাধ্যমে সহযোগিতা সারা বছরই দেয়া হচ্ছে। 
চলমান বিদ্যুৎ সংকটের কথা বলতে গিয়ে এম এ মান্নান বলেন, ‘আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন একটু কম বিদ্যুৎ পাচ্ছি বলে ভোগান্তিতে আছি। তবে একমাস পরে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।’
তিনি বলেন, বৈশ্বিক সমস্যার কারণে আমরা একটু অসুবিধার মাঝে আছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আমাদের উপর এসে পড়েছে। আমরা সবুর করে বসে আছি। 
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ৪২৮ জনের মাঝে ১ হাজার ২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat