×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি অংশ গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীর সভাপতিত্বে সুরক্ষা সেবা বিভাগের বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ ও সুরক্ষা সেবা বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ৬ দফা আন্দোলন, ৭ই মার্চের ভাষণসহ সকল আন্দোলনে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর নির্দেশনা নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন। পরিবারের খরচ থেকেও টাকা বাঁচিয়ে নেতা-কর্মীদের আন্দোলন চালিযয়ে যাওয়ার জন্য তিনি টাকা দিতেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর মতো হৃদয়ে ধারণ করেন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বঙ্গমাতার জীবনীর উপর আলোকপাত করে বক্তারা বলেন, তিনি স্বাধীনতা আন্দোলনসহ দেশের বিভিন্ন জাতীয় প্রেক্ষাপটে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিতেন।
আলোচনা শেষে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat