×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অস্বচ্ছল উদ্যোগী মহিলাদের মাঝে ১৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat