×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে টানা অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব ৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) পুলিশ সুপার বীণা রানী দাস জানান, শনিবার রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানা এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো মো. ফয়সাল (২২), মো. কামাল (৩০), মাসুম গাজী (২৭), মো. রাজীব ওরফে হৃদয় (২২), মো. ইমরান (১৯), মো. রাসেল (১৯), মো. মিলন (৩০), মো. সেলিম (৩০), মো. জয়নাল (২৫), মো. শাহীন (২৪), মো. বিপ্লব (৩৫), মো. সাগর (২৪), মো. মিরাজ (২১), মো. ইমন (২২), মো. আলী খন্দকার (৩৪), মো. রফিকুল ইসলাম (১৯) মো. দুলাল (৩২), মো. অনিক (২২), মো. জিহাদ সরকার (২২), মো. হাসান (২৮), মো. পারভেজ (২৫), মো. মমিন হোসেন মুন্না (২৮), মো. হাসান আলী (২৮) ও মো. শহিদ (২৬)।
এসপি বীণা রানী দাস জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ৫টি মোবাইলফোন, ৫টি সীমকার্ড, ১টি পেনড্রাইভ, ২টি সুইচ গিয়ার চাকু, ৪টি এন্টি কাটার, ৮টি ব্লেড, ২টি কাঁচি, ৬টি চাকু, ২টি ক্ষুর, ১টি মলমের কৌটা এবং নগদ ২ হাজার ৪৯৬ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা ঘোরাফেরা করতে থাকে। তারপর সহজ সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিষাক্ত চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। বিষাক্ত পানীয় সেবন করার বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। এছাড়াও কখনও ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সর্বস্ব কেড়ে নেয়।
তিনি জানান, এছাড়াও সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি গলিতে উৎ পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat