×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, উন্নত দেশ গড়ার লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। 
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন, উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, এ কারণেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের বাংলাদেশে। এই সাফল্য নিয়েই  এগিয়ে যাবে বাংলাদেশ।
আজ জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে আয়োজিত ‘সোনার বাংলা সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
উপ-মন্ত্রী শামীম বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে  শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। মাদক নির্মূল করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। 
এনামুল হক শামীম বলেন,‘বাল্যবিবাহ আমাদের দেশে একটি সামাজিক ব্যাধি। বর্তমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম একটি বাধা হচ্ছে এই বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’।
ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat