×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ বা লেভেল-১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপ মিলে মোট ৮ হাজার ৯৯ জন উপস্থিত ছিলেন।
শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনের বিপরীতে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জনসহ মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৫৭৬ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮০ (৭৯.৯৩) শতাংশ।
অন্যদিকে ‘খ’ গ্রুপে ৭৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৩ জন উপস্থিত ছিলেন এবং ২১৪ জন অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৯৬) শতাংশ।
প্রসঙ্গত, ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপের সকল পরীক্ষার্থী একইসাথে ‘ক’ গ্রুপের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তবে ‘ক’ গ্রুপের সকল পরীক্ষার্থী ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন না।
চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল সাড়ে ১০টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক  ড. মো. মইনুল ইসলাম, অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এবার গুচ্ছ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যস্ত এক ঘণ্টাব্যাপী একটানা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ রয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১ হাজার ৬৫টি এবং রুয়েটের ১ হাজার ২৩৫টি সর্বমোট ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat