×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটিতে পাঠানো বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল, ২০২২ এর রিপোর্ট চূড়ান্ত করতে আরো পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা  অনুষ্ঠিত  হয়।  
কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, মোঃ নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে ১৫ আগস্ট কালো রাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সব শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ এবং সম্প্রতি প্রয়াত ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।
সভায় কমিটির ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি আলোচনা করা হয়।
বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল, ২০২২ পরীক্ষা করে  রিপোর্ট প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে বিলটির ওপর আরো পরীক্ষা-নিরীক্ষা করে কমিটির পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তাগণ, অধীনস্থ সংস্থাসমূহের প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat