×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা সদরের চালিতাবাড়ী বিল নুরইল এলাকায় জমিজমা নিয়ে বিরোধে আব্দুর জব্বার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে ৯ জনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মন্ডল।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- বগুড়া সদরের চালিতাবাড়ি নাগর কান্তি পাড়ার মানিক মিয়া, আব্দুল গফুর, ইসমাইল ওরফে ইন্নুস, জাকের মিয়া, মাসুদ মিয়া, আব্দুল খালেক, আব্দুল গণি, ইনতাজ আলী ও সুলতান মোল্লা। আসামীদের মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক রয়েছে।
এছাড়া সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার ৬ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বাদী পক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান, ২০০৮ সালের ২০ জুন বগুড়া সদরের চালিতাবাড়ী বিল নুরইল এলাকায় জমিজমা মাপযোগ করার সময় আব্দুল জোব্বারের উপর হামলা চালানো হয়। এসময় আসামীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুল জোব্বার বগুড়া সদরের চালিতাবাড়ী গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
এঘটনার পর নিহত আব্দুল জব্বারের ছোট ভাই সাজু মিয়া বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
রায়ে প্রতিক্রিয়া বাদী সাজু মিয়া বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর বড় ভাই আব্দুল জোব্বার হত্যাকারীদের বিচার হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat