×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা সদরে মান্দরীতে আজ সকালে হিমাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে একজন নিহত এবং ৮ যাত্রী আহত হয়েছেন। মৃত ব্যক্তি রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজন গ্রামের মো: মতলবের ছেলে মো: বাদশা (৪০) সে বাসের সুপার ভাইজার ।
সকাল ৭টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মুটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে । তারা হলেন বাস স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন।
পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহণের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটির রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃধুল কান্তি কুরী বলেন, দুর্ঘটনায় বাসের সুপার ভাইজার মারা গেছেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat