×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নগরের নাসিরাবাদ শিল্প এলাকার বিভিন্ন সড়ক, নালা, ফুটপাত ও রাস্তার অংশ অবৈধভাবে দখল করে দোকানপাট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি ও নালার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এর ফলে এই এলাকার নালা, ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত হয়েছে।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান পরিচালনা করেন।
এ সময় নাসিরাবাদ শিল্প এলাকায় নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকাসহ রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাত দখল করার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে নগরীর লাভলেইন ও আবেদীন কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবনের ৪ মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ভবনের নিচের জমাটবদ্ধ পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় ও ভবিষ্যতে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখার জন্য ভবন মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।
একই সাথে বর্তমান বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নিচতলায় ও ভবনের ছাদে বা ছাদ বাগানে যাতে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার জন্য ভবন মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat