×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বৈশ্বিক মহামারি থেকে বাঁচতে সবাইকে পরিকল্পিতভাবে গাছ লাগানোর আহবান জানিয়েছেন।
তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জনগণের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। বৃক্ষ নিধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। 
আজ বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত পক্ষকালব্যাপী বিভাগীয় ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২’ মেলা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে প্রকৃতিÑপরিবেশসহ সব কিছু রক্ষা করে ভবিষ্যৎ  প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে চেষ্টা করে যাচ্ছেন। এবছর পানি সম্পদ মন্ত্রনালয়ের মাধ্যমে ১৭ লাখ গাছ লাগানো হবে বলে তিনি জানান।
বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই মেলা আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে। এর আগে এ উপলক্ষে র‌্যালি বের করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুল করিম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এহতেশামুল হক, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat