×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশপ্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। 
তিনি বলেন,  প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কর্মপরিল্পনা বাস্তবায়ন করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন করতে বছরের শুরু থেকেই সফলতার জন্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের  ২০২১-২২ অর্থবছরের  বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র জুন ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ভার্চুয়ালী আয়োজিত মাসিক এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, সুন্দরবন সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বছরের শুরু থেকেই পুরো বছরের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। 
তিনি বলেন, সকল ক্ষেত্রেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য কাজ করতে হবে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করে দেশের বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার,  পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরীসহ দফতর প্রধানও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা আলোচনায় অংশ নেন। 
সভায় সকলে চলমান প্রকল্পগুলো যথাসময়ে যথা-নিয়মে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat