×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে।
তিনি আজ দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িতদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে।
 দীপু মনি  বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের তরুণ সমাজকে জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়েই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। সেজন্যই আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষি,বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে তরুণদের বিষয় মাথায় নিয়ে কাজ করছি। এরাই আগামী দিনের বাংলাদেশকে তৈরি করবে।’
 এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat