×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য জন্মস্থান ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়।
আজ সকাল ১১টা ৪০ মিনিটে প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন, ডিবিসি সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহ-সভাপতি হাসান হাবীব। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন জাতীয় প্রেসক্লাবের মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন। 
জানাজা শেষে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ অমিত হাবিবের দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্খীসহ বিশিষ্টজনরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে বাংলামোটরের দেশ রূপান্তরের কার্যালয় প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 
জানাজা শেষে রূপায়ন গ্রুপ ও তার সহকর্মীদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, তার প্রিয় প্রতিষ্ঠান দেশ রূপান্তরের সহকর্মী, শুভাকাঙ্খীসহ অন্যান্যরাও জানাজায় অংশগ্রহণ করেন।
জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে দাফনের জন্য তার মরদেহ জন্মস্থান ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিব ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat