×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা জানান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ বলেন, ‘মূলত আমরা জাল ডলার কেনাবেচার সঙ্গে জড়িত এবং জাল ডলার প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকি। তারপরও তথ্য পাওয়া গেলে অবৈধ ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।  
তিনি বলেন, এ ব্যাপারে তথ্য সংগ্রহ ও খোঁজ খোবর নেয়া হচ্ছে। ডলারের মূল্যবৃদ্ধির এই সময়ে কেউ যদি অবৈধভাবে তা মজুত করেন, তাহলে মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে ডিবি পুলিশ।
ডিবি প্রধান বলেন, ‘আমরা যদি তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন, কারও কাছে জাল ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।’ অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
খোলাবাজারে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দামের ঊর্ধ্বগতি রোধে ইতিমধ্যে তৎপর হয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ১০টি দল গতকাল বুধবার রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিলের ২০টি মানি চেঞ্জার পরিদর্শন করে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। ফলে খোলাবাজারে ডলারের দাম গতকাল ১০৮ টাকায় নেমে আসে, গত মঙ্গলবার যা ১১২ টাকা পর্যন্ত উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat