×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেছেন, পদ্মা সেতুকে সামনে রেখে শিল্পায়নের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে।
তিনি বলেন, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুর জেলার শিবচর উপজেলায়  ১২০ একর জমির উপর ‘শেখ হাসিনা তাঁতপল্লী’ স্থাপন করা হয়েছে ।
গোলাম দস্তগীর গাজী আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ‘শেখ হাসিনা তাঁতপল্লী’ স্থাপন কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চেীধুরী, এমপি, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, এই প্রকল্পটির আওতায় তাঁতিদের কাপড় বোনা থেকে শুরু করে সব ধরনের সুবিধা দেওয়া হবে। তাঁতিদের জন্য থাকবে আবাসিক ভবন, তাঁত শেড, ডরমেটরি, রেস্ট হাউস, সাইবার ক্যাফে ও বিদ্যুতের উপকেন্দ্র।
তাঁতপল্লীতেই সপ্তাহে দুই দিন তাঁতপণ্যের হাট বসানোর পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাটে সুতাসহ সব ধরনের কাঁচামাল বিক্রয় ও প্রদর্শন করা হবে। তাঁতের কাপড় বোনা থেকে শুরু করে পোশাক তৈরি ও বিক্রি পর্যন্ত সব ব্যবস্থাই করা হবে।
তিনি বলেন, তাঁত শিল্প বাঙালি জাতির ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে।
তিনি আরও বলেন, তাঁতিদের ভাগ্যোন্নয়নে নানামূখী পরিকল্পনা প্রণয়ন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচনসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো বর্তমান সরকারের মূল লক্ষ্য।
এই তাঁতপল্লী এই শিল্পকে আধুনিকায়ন করার মাধ্যমে তাঁত শিল্পের অতীত ঐতিহ্যকে বিশ্বব্যাপি তুলে ধরতে সহায়তা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে মন্ত্রী  শিবচরে বস্ত্র অধিদপ্তরের বাস্তবায়ণাধীন ‘শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat