×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মরক্কোর উত্তরাঞ্চলে দাবানলে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু ঘটেছে। এ মাসে ছড়িয়ে পড়া এ দাবানলে  ইতোমধ্যে দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
এনিয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। জুলাই মাসের মাঝামাঝি সময়ে লরাচি প্রদেশে এ দাবানলের সূত্রপাত ঘটে।
কর্তৃপক্ষ এএফপি’কে বলেছে, দাবানলের হুমকির মুখে থাকা ঘরবাড়ি থেকে লোকজন সরিয়ে নেওয়ার স্থানীয় কর্তৃপক্ষের আহ্বানে এই দুই নারী সাড়া দেননি। ফলে তারা এ নির্মম পরিণতির শিকার হন।
এদিকে সোমবার মরক্কোর উত্তরাঞ্চলীয় তানুয়াতি প্রদেশে দাবানলে এক দমকল কর্মী প্রাণ হারান এবং অপর একজন দগ্ধ হন।
মধ্য জুলাইয়ে লরাচি প্রদেশে দাবানলে  আরেকজনের মৃত্যু ঘটে।
খবরে বলা হয়, চলতি মাসে মরক্কোতে দাবানলে কয়েক হাজার হেক্টর বনভূমির গাছপালা পুড়ে গেছে। সোমবার থেকে এ অঞ্চলের  ৭শ’র বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত লরাচি অঞ্চলের চারটি এলাকায় দাবানল অব্যাহত ছিল।
কৃষিমন্ত্রী মোহাম্মাদ সাদিকি বলেন, মরক্কোর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্প্রতি ছড়িয়ে পড়া দাবানলে মোট ১০,৩০০ হেক্টর (২৫,৪৫১ একর) বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে গত মাসেও মরক্কোর উপর দিয়ে তাপদাহ বয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat