×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরের মাছ অন্য জেলার মানুষের প্রোটিন চাহিদা মেটাবে। তাই এ জেলার খাল বিলগুলো পুনঃখনন করতে হবে।
আজ রোববার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে ভার্চুয়াল জুম প্লাটফর্মে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    
প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেলার মৃতপ্রায় ভৈরব নদ ও স্বরস্বতী খাল পুনঃখনন করার কারণে সেখান এখন বছরজুড়ে মাছ পাওয়া যাচ্ছে। কেউ যেন ভৈরবসহ পুনঃখনন করা নদ-নদীতে পাটজাগ না দেয় তা খেয়াল রাখতে জেলা প্রশাসনকে তদারকির নির্দেশ দেন। 
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মৎস্যচাষী খুদিরাম হালদার, মজিরুল ইসলাম প্রমুখ। 
আলোচনা শেষে জেলায় মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় ৪ জনকে পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষীরা হলো- কার্প জাতীয় মাছের মিশ্র চাষে মেহেরপুর পৌরশহরের মো. কামাল হাসান ও মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের মো. রফিকুল ইসলাম, পুকুরে পাঙ্গাস মাছ চাষে গাংনী উপজেলার সানঘাট গ্রামের মো. মজিরুল ইসলাম, সমাজ ভিত্তিক মাছ চাষে সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের মো. শরিফুল ইসলাম।    
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে ভৈরব নদের পন্ডের ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat