×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশের অর্থনীতির চাকা সচল এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আজ রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 
ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
আমির হোসেন আমু বলেন, বর্তমানে ১৭ কোটি মানুষের বাংলাদেশ মৎস্য খাতে উদ্বৃত্ত খাত হিসেবে মাছ রপ্তানি করছে। বর্তমান সরকার বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে মাছের উৎপাদন বৃদ্ধি করে চলেছে। 
অসাধু মৎস্য শিকারীদের কারণে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লে¬খ করে তিনি বলেন, মাছ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। 
আমির হোসেন আমু বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবী জুড়ে দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মূল্য বৃদ্ধি এখনো সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। 
তিনি বলেন, তারপরেও একটি রাজনৈতিক দলের নেতারা যুদ্ধ পরিস্থিতিতে মিথ্যা মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। এদেশের মানুষকে এখন অতটা বোকা বানানো সম্ভব নয়। 
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার  প্রশান্ত কুমার দে, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধাম ও মৎস্য চাষী লস্কর তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে সফল মৎস খামারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, জেলেদের বৈধ সুতার জাল বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat