×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলায় আজ মৎস্য পোনা অবমুক্ত, র‌্যালি আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১ টায় প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হল রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। তারপর তিনি জেলার শ্রেষ্ঠ ৩ মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেন।
এরআগে তিনি গোপালগঞ্জ শহরের হ্যালিপ্যাড পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। তারপর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ বৈরাগী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, দেশীয় প্রজাতির মৎস্য ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের পিডি এসএম আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat