×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় আজ ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন (২১)। তারা দু’জনই বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সানি নামে আরও একজন।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেল যোগে বগুড়ার ২য় বাইপাস সড়ক ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। এসময় শেরপুর উপজেলা থেকে একটি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে যান দুইটি নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা নিহত হন। অন্যদিকে, গুরুতর অবস্থায় সানি ও সাগরকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান। তিনি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat