×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মৎস্য খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ আহবান জানান। আগামীকাল রোববার থেকে (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ শুরু হচ্ছে।
‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি এ উপলক্ষ্যে দেশের সকল মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, মৎস্য সম্প্রসারণকর্মী ও মৎস্য বিজ্ঞানীসহ সংশি¬ষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
তিনি মনে করেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য- ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ যথার্থ হয়েছে।  
‘মাছে ভাতে বাঙালি’- এ শাশ্বত পরিচয়েই নিহিত রয়েছে আমাদের জাতীয় জীবনে মৎস্য খাতের গুরুত্ব- এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম। সরকার মৎস্যখাতের অপার সম্ভাবনা ও গুরুত্ব বিবেচনায় নিয়ে এর উন্নয়নে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। 
রাষ্ট্রপতি বলেন, মৎস্যখাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থ শিল্প বিপ্ল¬বের ধারণায় উদ্বুদ্ধ হয়ে মৎস্যচাষকে যান্ত্রিকীকরণ ও নিবিড়করণের মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি, দেশীয় প্রজাতির ছোটো মাছসহ প্রাকৃতিক মৎস্য প্রজাতির প্রাচুর্য রক্ষায় উন্মুক্ত জলাশয়ের পরিবেশ উন্নয়নসহ জলজ দূষণ রোধকল্পে আরো কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উম্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা এবং বদ্ধ জলাশয়ে উন্নত প্রযুক্তির মৎস্যচাষ সম্প্রসারণ ও মৎস্যচাষিদের লাগসই প্রশিক্ষণসহ সুপরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 
তিনি বলেন, ‘আমাদের বিশাল সমুদ্র এলাকায় ব্লু-ইকোনমির অবারিত সুযোগকে কাজে লাগাতে সামুদ্রিক মৎস্যের ধারাবাহিক মজুদ নিরূপণ, সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সংশ্লি¬ষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন লেকে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য উৎপাদনে সামাজিক আন্দোলনের শুভ সূচনা করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে মৎস্যখাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লি¬ষ্ট সকলে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা।
তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat