×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তির বিভিন্ন সৃজনশীল প্রকল্প ও উদ্যোগের ফলে ২০৪১ সালের মাঝে বাংলাদেশ একটি মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে। সরকারের গৃহিত শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন প্রশিক্ষণের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। হবিগঞ্জে প্রকল্পের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে সেখানেই দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন হবে। এ প্রকল্পে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে উপকৃত হবে হবিগঞ্জবাসী।
আজ সকালে হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর মৌজায় শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর নামে জেলা প্রশাসন কতৃক হস্তান্তরকৃত ৭.১২ একর খাসভূমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে তথ্য ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে স্বক্ষম হয়েছি। শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার, শেখ রাসেল ডিজিটাল সেন্টার ও হাইটেক পার্ক প্রকল্পের মাধ্যমে আমরা দেশকে প্রযুক্তি শিক্ষায় একধাপ এগিয়ে নিতে স্বক্ষম হয়েছি। আমরা ২০২৫ সাল নাগাদ আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বর্তমানে দেশে ৩শ’ স্কুল অব ফিউচার ও ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সাল নাগাদ আরো ২৭ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩শ’ স্কুলস অব ফিউচার স্থাপন করা হবে।
শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুল নাইম ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat