×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে সাড়াজাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ঢাকায় এসেছেন আজ। শুক্রবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ওটিলিয়া তার ফেসবুক পেইজে ঢাকায় আসার বিষয়টি জানান।
ভক্ত-শ্রোতাদের উদ্দেশে ফেসবুকে তিনি লেখেন, ‘১৩ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছি। আগামীকালের কনসার্টে আপনার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না।’
এর আগে ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন গায়িকা নিজেই। ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এ উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া।৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি। নেট দুনিয়ায় ঝড় তোলা এ গায়িকা এবার এলেন ঢাকায়। এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat