×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া আজ বিকেলে সম্পন্ন হয়েছে। আইনসভার উভয় কক্ষের সদস্যরা দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাদের ভোট দিয়েছেন।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধীদলের মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
ঝাড়খন্ডের আদিবাসী নারী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে খুব সহজেই বিজয় লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইতিমধ্যে শিবসেনা, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, বিজু জনতা দল, শিরোমণি আকালি দল, জেএমএম ও ওয়াইএসআর কংগ্রেস পার্টিসহ বেশ কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন পেয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও বেশিরভাগ সংসদ সদস্য সংসদ ভবনে আজ সকালে তাদের ভোট দিয়েছেন।
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, যোগী আদিত্যনাথ, ননীব পাটনায়েক, এম কে স্ট্যালিন এবং ভূপেন্দ্র প্যাটেল সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ রাজ্য বিধানসভায় ভোট দিয়েছেন।
আগামী ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা করা হবে এবং ক্ষমতাসীন রামনাথ কোভিন্দ তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষে পদত্যাগ করবেন একদিন পর নতুন রাষ্ট্রপতি ২৬ জুলাই শপথ নেবেন।
ভারতের রাষ্ট্রপতি একটি ইলেক্টোরাল কলেজের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন, যা উভয় কক্ষের সংসদ সদস্যগণ এবং সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার আইনপ্রণেতাদের নিয়ে  গঠিত।  তবে মনোনীত সদস্যরা ভোট দিতে পারেন না।
রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজ লোকসভার ৫৪৩ জন, রাজ্যসভার ২৩৩ জন এবং আইনসভার ৪ হাজার ৩৩ জন সদস্য নিয়ে গঠিত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat