×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ সংক্রমনের কারণে চীন সড়ে যাওয়ার পর ২০২৩ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে চারটি দেশ। চার বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিন কোরিয়া, কাতার ও ইন্দোনেশিয়া। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষনা করা হবে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।
করোনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার পর গত মে মাসে  ২৪ জাতির এই টুর্নামেন্ট  আয়োজন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় চীন। ফলে নতুন আয়োজক দেশের খোঁজে নামে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আয়োজক হওয়ার আবেদনের জন্য আগ্রহী দেশ গুলোকে সময় বেঁধে দেয় মহাদেশীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী শুক্রবার বিডের শেষ তারিখ নির্ধারন করেছে সংস্থাটি। 
এর আগে ২০১৫ সালে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের আশা করছে দেশটি। এদিকে ১৯৬০ সালে টুর্নামেন্টের আয়োজক দক্ষিন কোরিয়া সবার আগে এই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। 
২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার অবশ্য এর আগে দুইবার এশিয়ান কাপের আয়োজন করেছিল। ১৯৮৮ ও ২০১১ সালে টুর্নামেন্টটির আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি।  তবে এর আগে কখনো এশিয়ান কাপের আয়োজন করেনি ইন্দোনেশিয়া। 
আগামী ১৭ অক্টোবর আয়োজক দেশের নাম ঘোষনা করবে এএফসি। ২০১৯ সালে এই টুর্নামেন্টের সর্বশেষ শিরোপাটি জয় করেছিল কাতার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat