×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।
তবে ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ড্যাশিং ওপেনার তামিম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ছয় মাসের বিরতিতে ছিলেন তামিম। যা ২৭ জুলাই শেষ হবার কথা। কিন্তু বিরতি শেষ হবার ১০ দিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুকে পেইজে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। সবাইকে ধন্যবাদ।’
এর আগে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায়ে জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তামিম। কিন্তু দুই মিনিট পরই ঐ পোস্ট মুছে দেন তিনি। পোস্টটি মুছে ফেলায় আলোচনার জন্ম দিয়েছিলো, তামিম টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন কি-না।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে থেকেই তামিমের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিলো। ক্যারিবিয়ান সফরের জন্য ফ্লাইটে উঠার একদিন আগে, টি-টোয়েন্টি ফরম্যাটের বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো তামিমকে।
তখন তামিম বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে আমার পরিকল্পনা বিষয়ে কথা বলার সুযোগ দেয়া হয়নি আমাকে। হয়তো আপনি বলেন , নয়তো অন্য কেউ । এটা চলতে দিন (হাসি)।’
২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তামিম। তারপর টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। এরপর, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম।
এ ব্যাপারে তামিম পরে জানান, অনুশীলনের অভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানা। এরপরই গুজন ছড়িয়ে পড়ে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তামিম। সব মিলিয়ে ২৬ মাস যাবৎ বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন না তামিম। এ সময়ে ম্যাচ খেলেননি ৩৩টি।
এই ফরম্যাটে খেলা বা না খেলার বিষয়ে নিজের পরিকল্পনা জানানোর কোন সুযোগ পাননি বলে উল্লেখ করেন তামিম।
তামিম বলেন, ‘আমি এত দিন ধরে ক্রিকেট খেলছি। সুতরাং আমার চিন্তা বা পরিকল্পনা জানানোর অধিকার আমি রাখি। কিন্তু বিষয় হল যে, হয়তো আপনি একটি ধারণা দেন, নয়তো অন্য কেউ এসে এটি বলে দেয়। তারপর যখন আমার সম্পর্কে বলা হয়, তখন আমার কিছু বলার থাকে না।’
এই ‘তারা’ কারা তা বিস্তারিত বলেননি তামিম। তবে তার ঘনিষ্ঠরা বলছেন, মূলত কোন বিষয়ে স্পস্ট কিছু বলতে তামিমকে কোন সুযোগ দেয়নি বিসিবি।
৭৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৮ রান করেছেন তামিম। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত এই ভার্সনে যার সেঞ্চুরি রয়ছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে এই সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারে সাতটি হাফ সেঞ্চুরিও রয়েছে তামিমের । তবে স্ট্রাইক রেটের(১১৬ দশমিক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat