×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আবদুর রউফ তালুকদার।
তিনি আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করেন।
পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের রেস্ট হাউসে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ইডি সিরাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়ালিদ হোসেন, উপ-সচিব মো: হেলাল উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গভর্নরের একান্ত সচিব মো: জয়নুল আবেদীন বশির, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (প্রটোকল) মো: রফিকুল ইসলাম, উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সোনালী ব্যাংকের জিএম মো: আব্দুল কুদ্দুস, খোকন চন্দ্র বিশ^াস, ডিজিএম (ইনচার্জ) এস.এম ওবায়দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat