×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বিভিন্ন পরিবেশগত কারণে আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রপ্তানীর সনদ পাইনি। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলে অথবা চামড়া রপ্তানীকারকরা তাদের চামড়া বিদেশে বিক্রি করতে পারলেই দেশের চামড়ার দাম অনেক বেড়ে যাবে।
তিনি আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয় কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে, দামও অন্যান্য বছরের তুলনায় বেশী নির্ধারণ করা হয়েছে। তবে যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তাদের চামড়ায় মাংস থাকায় তা পরিষ্কারের জন্য বাড়তি খরচ করতে হয়েছে। তিনি বলেন, চামড়া যাতে অবৈধ পথে ভিনদেশে না চলে যেতে পারে সেজন্য সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।
এরপর তিনি জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী, চেম্বার নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলায় এবার প্রায় ২৫ হাজার কাঁচা চামড়া ক্রয় করা হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এসব চামড়া এখন লবণজাত করা হচ্ছে এবং ঢাকায় ট্যানারিতে বিক্রির জন্য আরও মাস খানেক সময় লাগবে বলে শহরের চামড়া আড়ত ব্যবসায়ীরা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat