×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিদেশীদের কাছে ধর্না দেওয়া রাজনৈতিক দৈনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে আহত, প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম বলেন, ‘বিদেশীদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়।  দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যে কোন সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর যদি তা না পারি, তবে কোন বিদেশী এসে তা সমাধান করতে পারবেনা। বিদেশীদের কাছে ধর্না দেওয়া রাজনৈতিক দৈনতার বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে যে- তারা রাজনৈতিক কোন ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। 
হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে- তাতে সকল দল অংশ নেবে। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে গঠন করা হয়েছে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে। 
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat