×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত মাসিক সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সভায় জানান, বিগত একমাসে ৫১টি অভিযান পরিচালনা করে ১২ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ৪৮টি দায়েরকৃত মামলার বিপরীতে ৫১ ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক আয়োজন কার্যক্রম অব্যাহত আছে এবং চারটি বাল্যবিয়ে  রোধ করা সম্ভব হয়েছে।
সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কিশোরদের জটলা রোধ এবং মোটরসাইকেলের বেপরোয়া চালনা রোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।   
সভায় সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে অনেক ভালো। শান্তিপূর্ণভাবে ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। সকলের সম্মিলীত প্রচেষ্টায় আমরা জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
সভায় বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাইল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat