×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে ফোনালাপকালে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
ক্রেমলিন জানায়,  এ সময় উভয় নেতা অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করা, বাণিজ্য বৃদ্ধি, লেন-দেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এবং রুশ জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করাসহ নানা বিষয়ে কথা বলেন।
দু’নেতার মধ্যে  ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং তারা কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে উভয় দেশের সমন্বয়ের উপায় এবং বিশ^ বাজারে খাদ্য-শস্য রপ্তানি নিয়েও কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এরদোগান খাদ্য-শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগর পথে নিরাপদ করিডোর নিশ্চিতের বিষয়ে জাতিসংঘের কর্মপরিকল্পনা গ্রহণের কথা বলেছেন। তাছাড়া এরদোগান এসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় আলোচনা প্রক্রিয়া শুরুর বিষয়ে সকল প্রকার সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat