×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে বর্জ্য অপসারণ কার্যক্রম সশরীরে তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  
আজ দুপুরে মেয়র এই তদারকি কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি ১৪, ১৮, ২২ ও ৪১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শকদেরকে (সিআই - কনজারভেন্সি ইন্সপেক্টর) দক্ষিণ সিটির নিজস্ব ফেসবুক গ্রুপে সরাসরি (লাইভে) সংযুক্ত হয়ে সাথে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং নানাবিধ দিকনির্দেশনা দেন।        
পরে তিনি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার জাহান আলোর সাথেও কথা বলেন। বর্জ্য অপসারণ সম্পর্কিত সন্তোষজনক অগ্রগতি জানানোয় কাউন্সিলর আলোকে মেয়র ধন্যবাদ জানান।    
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মেয়রের একান্ত সহকারী মারুফ রশিদ খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান এবং সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন উপস্থিত ছিলেন।
আজ বিকেল পর্যন্ত দক্ষিণ সিটির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে সিটি কর্পোরেশন সূত্র জানায়।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat