×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৭ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ২৩ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৯৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩৯ জন। আগের দিন ৯ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬১১ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ। গতকাল সুস্থতার একই হার ছিল।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৯৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ২৪ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ২ জনই এই জেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat