×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শনিবার বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের  বাসভবন ঘেরাও করার পর তিনি পালিয়ে গেছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তার বাসভবন ঘেরাও করে রাখলে তিনি পালিয়ে যান। 
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার পতাকা নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী তীব্র জ্বালানি সংকটের কারণে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে এবং রাজাপাকসের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। বিভিন্ন সড়কে যানবাহন কম থাকায় দূর-দুরান্ত থেকে কেউ পাঁয়ে হেঁটে, কেউবা সাইকেল চালিয়ে বিক্ষোভে যোগ দেয়। শ্রীলঙ্কার পুলিশ রাতারাতি কারফিউ তুলে নেওয়ার একদিন পর এই ঘটনা ঘটে। 
বিক্ষোভকারীরা অর্থনৈতিক দুর্দশার জন্য রাজাপাকসেকে দায়ী করে এবং তিন মাস ধরে তার অফিসের প্রবেশ পথ অবরুদ্ধ করে রাখে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গত মাসে বলেছিলেন, দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে।
শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার তীব্র সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। প্রয়োজনীয় জ্বালানি আমদানি এবং অন্যান্য নিত্য পণ্যের অর্থ প্রদানের জন্য গত কয়েক মাস ধরে সে দেশের জনগণ রাস্তায় রাস্তায় অবরোধ বিক্ষোভ কর্মসুচি চালিয়ে আসছে। শীর্ষ আইনজীবী, মানবাধিকার গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপের মুখে সরকার বিরোধী বিক্ষোভের আগে কলম্বোসহ দেশটির পশ্চিম প্রদেশের সাতটি বিভাগে জারি করা কারফিউ তুলে নিয়েছিল শ্রীলঙ্কার পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat