×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকা-ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার আকস্মিক মৃত্যুকে জাপান ও বিশ্বের জন্য এক বিরাট ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘সবচেয়ে অপ্রত্যাশিত দুর্ভাগ্যের এই সময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণ আমার সঙ্গে যোগ দিয়েছে।শেখ হাসিনা উল্লেখ করেন যে, আবের মতো একজন রাষ্ট্রনায়কের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, বরং তার "নেতৃত্বের চিন্তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার" কারণে সমগ্র বিশ্বের জন্য ক্ষতি হয়েছে।তিনি বলেন, "মহা দুর্দশার এই সময়ে, আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে তার অপরিসীম অবদানের কথা।"শেখ হাসিনা বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে আবের মর্মান্তিক মৃত্যুতে তার গভীর সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।তিনি আরো লিখেছেন, "আমরা প্রার্থনা করি জাপানের শোকাহত বন্ধুত্বপ্রতীম জনগণ এবং প্রয়াত শিনজো আবের পরিবারের সদস্যরা সাহস ও দৃঢ়তার সঙ্গে এ শোক কাটিয়ে ওঠবে। আজ এক ভয়াবহ বন্দুক হামলায় আহত হওয়ার কয়েক ঘন্টা পরে আবে মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat