×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিশ্ব পরিমন্ডলের উন্নয়ন ও বিশ্ব শান্তি স্থাপনসহ সবখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। সারাবিশ্ব যখন বৈশ্বিক সংকটে চুপ, তখন সারাবিশ্বের সংকট দেখে তিনি (শেখ হাসিনা) মতামত দেন, উদ্বেগ দূর করতে কথা বলেন।  
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।
দেশের উন্নয়নের সব সূচকে শেখ হাসিনার পরশ পাথরের ছোঁয়া লেগেছে উল্লেখ করে শ ম রেজাউল বলেন, একজন শেখ হাসিনা আমাদের কাছে দৃষ্টান্ত। তিনি দেশের বাইরেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের অভিবাসী সংকটে লক্ষ লক্ষ বিপন্ন মানুষকে আশ্রয় দিয়ে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা।
মন্ত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দু:সময়ে পাশে থাকা আপনজন। তিনি আদর্শ ও নীতি-নৈতিকতার প্রশ্নে, দলের প্রশ্নে, দৃঢ়তার প্রশ্নে সেদিন সাহস দেখিয়েছেন। তার মত সততা, আদর্শিক দৃঢ়তা ও দু:সময়ে পাশে দাঁড়ানোর মানসিকতা ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাহারা খাতুনের শারীরিক মৃত্যু হলেও কীর্তির মধ্যে তিনি বেঁচে থাকবেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কাজী শাহনারা ইয়াসমিনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে এম নূর-উন-নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat