×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত রাষ্ট্রদূত ইসলাম একই সাথে বেলিজ, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা এবং হাইতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্টের কাছে তিনি বুধবার এই পরিচয়পত্র পেশ করেন। সে দেশের ভাইস প্রেসিডেন্ট রাকেল পেনা ডি আন্টুনা এবং পররাষ্ট্রমন্ত্রী রবার্তো আলভারেজ এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইসলাম ডোমিনিকার প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।
ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ইসলাম ৭ জুলাই ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী  রবার্তো আলভারেজের সাথেও পৃথক বৈঠক করেন। তিনি ফরেন অফিস কনসালটেশন (এফওসি), কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূতের সাথে এ সময় কাউন্সিলর  মো. মাহমুদুল ইসলাম এবং ডোমিনিকান রিপাবলিকে বাংলাদেশের অনারারি কনসাল জোয়ান গঞ্জালেজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat