×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের সহায়তায় দেড় কোটি টাকা বিতরণ শুরু হয়েছে।ক্ষতিগ্রস্তদের ঘর মেরামত, গৃহস্থালি সামগ্রী ও শিক্ষা উপকরণ কেনার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিল থেকে এই দেড় কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়।
শুক্রবার সকালে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রসুলপুর ব্রহ্মত্তোর মাঝিপাড়া গ্রামের ১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় হাজার পরিবারের প্রতিটি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এই টাকায় বন্যায় ভেঙে যাওয়া ঘর মেরামত, স্কুল পড়–য়া ছেলে-মেয়ের জন্য শিক্ষা উপকরণ ক্রয়, ব্যবহার্য গৃহস্থালি উপকরণ ক্রয় করে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারবে।
তিনি বলেন,দিনমজুর, দরিদ্র কৃষক, কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক, বয়স্ক প্রতিবন্ধী, রিক্সাচালক, নাপিত, হোটেল শ্রমিক, দোকান কর্মচারি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ফেরিওয়ালাসহ স্বল্প আয়ের মানুষ এই সুবিধা পাবেন।
অর্থ সহায়তা পাওয়া পরিমল দাস, দুলাল দাস ও বিমল দাস জানান, কয়েকদিন আগে দুধকুমারের ভাঙনে ভিটেমাটি বিলীনের পর তারা অসহায় হয়ে পড়েছিলেন। এই টাকায় তারা ঘর মেরামত করে স্বস্তির সঙ্গে বসবাস করতে পারবেন।
ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, এই ইউনিয়নের ৮৫টি পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat